বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আদাবরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬


রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লালকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

সোমবার (৪ মে) ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লাল ওরফে ভাইস্তা বিল্লাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ১ নম্বর আসামি। এছাড়া তার নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিল্লাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় ‘ভাইস্তা বিল্লাল’ নামে পরিচিত। তার নেতৃত্বে ৮-১০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে। গ্যাংটি ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর