শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫০ সেট অবৈধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

সিরাজগন্জের কাজিপুরে  জাটকা নিধন  অভিযান ২০২৬ ও অবৈধ  চায়না জাল ও অবৈধ কারেন্ট জাল  নিষিদ্ধ করা  উপলক্ষ্যে যমুনা নদীর  কাজিপুর  অংশের বিভিন্ন পয়েন্টে   অভিযান পরিচালনা করা হয়।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজিপুর  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কাজিপুর যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।  এসময় ৫০সেট অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল   জব্দ করে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস  করে।যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন কাজিপুর  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত  উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক , কাজিপুর থানার পুলিশ  টিম  ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী  অরুপ কুমার বসাক সহ অন্যান্য কর্মচারীগণ। এছাড়া যমুনা নদীতে অভিযান চলা কালে নদীতে কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ করা, মা ইলিশ মাছ  ধরা নিষেধ আরোপ করে সর্তককরে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর