সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
তাড়াশে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড কর্ণফুলী নদীতে চোরাই ডিজেল পাচার, আটক ৯ শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬



সিরাজগঞ্জের তাড়াশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ মে) তাড়াশ পৌর শহরের পশ্চিমবাধ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় আসানবারী গ্রামের মজিবুর রহমানের ছেলে
পিয়াস হোসেন (২৪) -কে আটক করা হয়।

পরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, তাড়াশ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা ও সেবনকারী—উভয়ের বিরুদ্ধেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তিনি স্থানীয় জনসাধারণকে এ বিষয়ে সচেতন থাকার এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর