রবিবার, ১০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫০ সেট অবৈধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (১০ মে) রাত সোয়া ১টায় পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃরা হলো: মোঃ অলিউল ওরফে জীবন (২০) সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার বাসিন্দা ও মোঃ টিপু সুলতান (৪০), সে একই উপজেলার পুকুরিয়া এলাকার বাসিন্দা।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজার এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির কাছ থেকে অভিনব কৌশলে বহন করা ৭৮ বোতল ফেনসিডিল (এস্কাফ ও ফেয়ারডিল) এবং মাদক বিক্রির নগদ এক হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
এ ব্যপারে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর