বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার বন্দর উপজেলার মদনপুরে লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিক হলেন-কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে রিনা (৩০)।

শ্রমিকরা জানান, গতকাল রাতে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এসময় ছুটি চাইলে তাকে ছুটি দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পরে গার্মেন্টসে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে সকালে শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, গতকাল রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর