বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল ইয়র্কশায়ার ‘নো এন্ট্রি টু’ থেকে সরলেন বরুণ, শাহিদ কাপুরকে নিয়ে নতুন আলোচনা মানব পাচার রোধে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: সিনিয়র সচিব মনজুর মোর্শেদ ঈদ সামনে রেখে জাল টাকার কারখানায় ডিবির অভিযান, বিপুল জাল নোট-সরঞ্জামসহ গ্রেফতার ৩ থার্ড টার্মিনাল চালু হলে দ্বিগুণ হবে যাত্রীসেবা সক্ষমতা: বেবিচক চেয়ারম্যান বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার শেরপুর ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ: সরেজমিনে তদন্তে এমপি ও ইউএনও নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ২৬৪ জন আটক ঝিনাইদহে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল ইয়র্কশায়ার

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইল সাদারল্যান্ড। টুর্নামেন্টে তার বিপরীতে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফকে চুক্তিবব্ধ করেছেন ইয়র্কশায়ার।

৩২ বছর বয়সী ফাহিম কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুটি রাউন্ডেও খেলার জন্য উপস্থিত থাকবেন। চুক্তি সম্পন্ন হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এই অলরাউন্ডার বলেন, ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি আনন্দিত। আমার অনেক পাকিস্তানি সতীর্থ এই ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন এবং দলের পরিবেশ ও খেলোয়াড়দের মান নিয়ে উচ্চ প্রশংসা করেছেন। আমি হেডিংলিতে পৌঁছানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

ফাহিম পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ৮৫টি ম্যাচ খেলেছেন এবং বিগ ব্যাশ, বিপিএল ও ব্লাস্টে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তিনি সম্প্রতি পিএসএলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেট নিয়েছেন।

ইয়র্কশায়ারের ক্রিকেট বিভাগের জেনারেল ম্যানেজার গ্যাভিন হ্যামিল্টন বলেছেন, ফাহিম একজন অভিজ্ঞ মাল্টি-ফরম্যাট খেলোয়াড়, যিনি দলে একটি অত্যন্ত মূল্যবান সংযোজন হবেন। লোয়ার অর্ডারে দ্রুত রান করার অসাধারণ ক্ষমতার পাশাপাশি বল হাতেও বড় প্রভাব ফেলার দক্ষতা তার রয়েছে।

ফাহিম এর আগে নর্থ্যান্টস এবং সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন, তিনি ২২শে মে ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের উদ্বোধনী ব্লাস্ট ম্যাচের আগেই দলে যোগ দেবেন। তার পুরো প্রতিযোগিতা জুড়েই অংশ নেবেন। তিনি স্কারবোরোতে ওয়ারউইকশায়ারের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে এবং জুনে লিসেস্টারশায়ার সফরেও খেলতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর