মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬


সিরাজগঞ্জে কর্মরত টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন (টিসিএ) এর ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে একাত্তর টিভির ক্যামেরাপার্সন বেলাল হোসেন সভাপতি এবং বাংলাভিশনের রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নিউজ২৪ এর মামুন হোসেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির মো. শুভ সেখ, অর্থ সম্পাদক আনন্দ টিভির মো. হৃদয়, দপ্তর সম্পাদক এএস টিভির মো. সাগর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএন বাংলার মাসুদ পারভেজ।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির মাসুদ রানা, বিপি আসিফ, বিজয় টিভির লিটন হোসেন এবং মোহনা টেলিভিশনের মো. রিদয়।

নবগঠিত এই কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। এ উপলক্ষে শনিবার (১৬ মে) রাতে জেলা শহরে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরাপার্সনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি শহরের পুরাতন কোর্ট মসজিদ মার্কেটে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় জেলার বিভিন্ন টেলিভিশন গণমাধ্যমে কর্মরত ক্যামেরা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও পেশাদারিত্বপূর্ণভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর