রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীর পদ্মা পাড়ে অবৈধ ইমারত নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি

রাজশাহী প্রতিনিধি : / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

রাজশাহী মহানগরীর তালাইমারী বালুঘাট সংলগ্ন শহররক্ষা বাঁধের ব্লকের পাশে ও কাজলা ফুলতলা এলাকার পূর্ব পাশে পদ্মা নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
নদীর ধারের ব্লক বিছানো সরকারি জায়গায় এই নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দ্রুত তা অপসারণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর পাড়ের ব্লক দিয়ে নির্মিত উম্মুক্ত জায়গায় দোকান, ঝুপড়ি বা গরুর গোয়াল, বসত ঘর নির্মাণ করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকা দখলের আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে তারা দ্রুত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ না নিলে নদীর তীরবর্তী সরকারি জমি দখল হয়ে স্থায়ী স্থাপনায় রূপ নিতে পারে, যা পরিবেশ ও নদী রক্ষায় বড় ধরনের হুমকি সৃষ্টি করবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর স্থানীয় বাসিন্দাদের।
অন্যদিকে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী (সিও) মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শহররক্ষা বাঁধের ব্লক পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফলে বিষয়টি দেখার দায়িত্ব তাদের। তারপরও লোক পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।
জানতে চাইলে রাজশাহী উন্নয়ন বোর্ডের (পাউবো), উপ-সহকারী প্রকৌশলী, মোঃ আবু হুরায়রা বলেন, বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। অবৈধ দখলদারদের চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর