বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে গুলশানে ট্রাফিক পুলিশের অভিযান পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিমান ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আমিনা মনসুর কলেজে নবাগত সভাপতি কে সংবর্ধনা ও মুক্তমঞ্চ  উদ্বোধন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের নবাগত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তাফাকে সংবর্ধনা প্রদান নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন   করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় এ কলেজের শিক্ষক মিলানায়তনে এ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা।  বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায়  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও কলেজের শিক্ষক কর্মচারীগণ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় প্রধান অতিথি ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা এমপি নতুন সভাপতিকে পরিচয় করিয়ে দেন এবং দায়িত্ব পালনকালিন সময়ে তাকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। এরপর সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন  বিশেষ অতিথি অধ্যক্ষ মহসিন রেজা , কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দিবাকর সরকার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দিলরুবা খাতুন। এরপর অতিথিগণ কলেজের নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর