শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ১ এখন সময় রাষ্ট্রকে পুনঃগঠন করা : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী নগরীর পদ্মা পাড়ে অবৈধ ইমারত নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে – তথ্যমন্ত্রী সিরাজগঞ্জে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ জয়পুরহাটে রেকর্ড পরিমাণ কোরবানিযোগ্য পশু প্রস্তুত,খামারে দিন বদল ছালেমার শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর

দিনাজপুর প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী জুন-জুলাই মাস থেকে প্রাথমিক স্কুলে বাংলাদেশের প্রায় ২ লক্ষ শিশুর মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। উপকরণের মধ্যে থাকবে জুতো, স্কুল ব্যাগ এবং ইউনিফর্ম। পর্যায়ক্রমে দিনাজপুরের প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।

১৬ মে-২০২৬ শনিবার সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম উপরোক্ত  কথাগুলো বলেন।

এমপি তাঁর ছোটবেলার কথা স্মরণ করে বলেন, তখনকার পরিবেশ অনেক সুন্দর ছিল। বিকেলে স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলার যে আনন্দ এবং প্রবণতা ছিল, তা বর্তমান সমাজে অনেকটা হারিয়ে গেছে। মানুষ এখন নিজেদের গুটিয়ে নিয়েছে।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসা করেন তিনি। বিশেষ করে “নতুন কুঁড়ি ২০২৬” বা এ ধরণের ক্রীড়া কর্মসূচি সারা দেশে প্রসারের মাধ্যমে শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, সন্তানরা বাড়ী থেকে বের হওয়ার পর ঠিকমতো ক্লাসে যাচ্ছে কি না এবং কোথায় যাচ্ছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শিশুদের সুন্দর পরিবেশে মানুষ করা এবং তাদের বিকাশে শিক্ষকদের অবদান অপরিসীম, তাই এই দায়িত্বটি আরও গুরুত্বের সাথে পালন করতে হবে। শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ  জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম শাহজাহান সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ পারভীন শাপলা। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি, ক্রিয়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। এছাড়াও বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন অতিথিবৃন্দ।

উল্লেখ্য ১৬ মে থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত উক্ত মাঠে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বালকদল ও বালিকাদল সহ মোট ২৬ টি দল অংশগ্রহণ করছে। এসময় সহকারী জেলা প্রাথমিক অফিসার মোঃ সাইফুজ্জামান, বিভিন্ন উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন ধারাভাষ্যকার এসএম রফিক। রেফারী হিসেবে ছিলেন শিক্ষক মোঃ ওবাইদুর রহমানসহ ৫জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর