মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ওমরাহ ভিসা শুরু ৩১ মে, জেনে নিন পুরো সময়সূচি

অনলাইন ডেস্ক: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
-সংগৃহীত ছবি।

ওমরাহ পালনের পরিকল্পনায় থাকা মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে সৌদি আরব থেকে। ১৪৪৮ হিজরির ওমরাহ মৌসুমের পূর্ণ ক্যালেন্ডার প্রকাশ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে ভিসা ইস্যু, যাত্রা শুরু, পারমিট এবং শেষ সময়সীমা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে ২০২৬ থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং একই দিন থেকে তীর্থযাত্রীদের সৌদি আরবে প্রবেশও শুরু হবে। এরপর ১ জুন থেকে নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের পারমিট সংগ্রহ করা যাবে।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ ৯ মার্চ ২০২৭। আর সৌদি আরবে তীর্থযাত্রীদের প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত। ওমরাহ পালন শেষে দেশত্যাগের সর্বশেষ সময়সীমা রাখা হয়েছে ৭ এপ্রিল ২০২৭।

এদিকে, ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে দেশটির মন্ত্রণালয়। একই সঙ্গে তীর্থযাত্রীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে সব নিয়ম মেনে চলারও নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: সৌদি গ্যাজেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর