সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার হাতে লেখা কোরআন

অনলাইন ডেস্ক: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

পবিত্র মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে হাতে লেখা বিরল এক পাণ্ডুলিপি। মাত্র ৬০ পৃষ্ঠার এই কোরআনের প্রতিটি পাতায় একটি করে সম্পূর্ণ পারা অত্যন্ত শৈল্পিকভাবে বিন্যস্ত করা হয়েছে।

রবিবার সৌদি প্রেস এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ। অনন্য নির্মাণশৈলী ও শৈল্পিক সূক্ষ্মতায় ঘেরা এই পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার একটি প্রকাশনা সংস্থা থেকে মুদ্রিত। এটি যুগ যুগ ধরে পবিত্র কোরআনের প্রতি মুসলিম উম্মাহর বিশেষ যত্ন ও মমত্বের অনন্য নিদর্শন বহন করছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ পাণ্ডুলিপিটি শুধু ধর্মীয় পবিত্রতা নয়, বরং আরবি ক্যালিগ্রাফি এবং কোরআনের আয়াতের বিশেষ বিন্যাস শৈলীকেও ফুটিয়ে তুলেছে। এটি তৈরির সময় ক্যালিগ্রাফি ও কারুকার্যের যে সূক্ষ্ম সমন্বয় করা হয়েছে, তা দর্শকদের মুগ্ধ করছে। পবিত্র কোরআনকে চমৎকার ও বৈচিত্র্যময় শৈল্পিক রূপে উপস্থাপন ও সংরক্ষণের যে ঐতিহাসিক প্রচেষ্টা চলে আসছে, এই পাণ্ডুলিপিটি তারই একটি অংশ।

হেরা কালচারাল ডিস্ট্রিক্টের এই জাদুঘরে ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে আধুনিক ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তি, যা দর্শনার্থীদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করে। ইসলামের সূচনালগ্ন থেকে যুগে যুগে কুরআনের লিখনশৈলী ও প্রকাশনার যে বিবর্তন হয়েছে, তার একটি স্বচ্ছ চিত্র এখানে তুলে ধরা হয়েছে।

মক্কার ঐতিহাসিক গুরুত্ব এবং ওহী বা প্রত্যাদেশের অবতরণস্থল হিসেবে এই জাদুঘরটি এখন দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই ৬০ পৃষ্ঠার কোরআনটি দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর