বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

পিরোজপুর প্রতিনিধি: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬





পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরকীয়ার জেরে এক বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগে পুত্রবধূ, তার কথিত প্রেমিক ও এক আত্মীয়সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে নিহত নমিতা রানী পালের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে জিয়ানগর থানায় মামলাটি করেন।

মামলায় পুত্রবধূ বন্যা রানী পাল (৩২), কথিত প্রেমিক কামাল পঞ্চায়েত (৫৫), তাপস দেবনাথ (৪৪) এবং আরও দুই অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

এর আগে ঈদের দিন বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত নমিতা রানী পাল (৬০) ওই এলাকার বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্যামল চন্দ্র পালের স্ত্রী বন্যা রানী পাল দীর্ঘদিন ধরে পাশের গ্রামের বাসিন্দা বালিপাড়া ইউনিয়ন তাতীদলের সাবেক সভাপতি কামাল পঞ্চায়েতের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। বিষয়টি জানতে পেরে শাশুড়ি নমিতা রানী পাল প্রতিবাদ করেন। এ নিয়ে পরিবারে বিরোধ চলছিল। স্বজনদের দাবি, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মরদেহে নখের আঁচড়ের চিহ্ন, গলায় আঘাতের দাগ এবং হাতের শাখা ভাঙা অবস্থায় দেখা যায়। এছাড়া ঘরের দেয়ালে রক্তের দাগও পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে তাদের ধারণা, নমিতা রানী পালকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহতের মেয়ে রঞ্জিতা অভিযোগ করে বলেন, “পরকীয়ার বিষয়টি জানাজানি হওয়ায় আমার মাকে সরিয়ে দেওয়া হয়েছে।”

নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ফিরে এসে ঘরের সিটকানি খোলা দেখতে পান। ঘরে ঢুকে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে পেছনের দিক দিয়ে কামাল পঞ্চায়েত পালিয়ে যান বলেও দাবি করেন তিনি।

এদিকে অভিযুক্ত বন্যা রানী পালের ফুফা তাপস দেবনাথ ঘটনার সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের সন্দেহ, তিনিও হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে গ্রেপ্তার করে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মোহব্বত খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর