শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে জিয়া পরিষদ,সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির উদ্যোগে শহরের চৌরাস্তা সোনালী ব্যাংক প্রধান শাখায় এ কর্মসুচীর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দুরদর্শী রূপকার। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে স্বনির্ভর অর্থনীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে আমাদের নতুন করে শপথ নিতে হবে যেন তাঁর সততা, দেশপ্রেম ও আদর্শকে বুকে ধারণ করে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য।
জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির সভাপতি রেজা আবু নায়েস ফারুকী হীরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফয়সাল মাহমুদ, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু হাসিম তালুকদা। আলোচনা সভা শেষেণ শেষে দোয়া এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কার্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়।