মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অতিরিক্ত ভাড়া আদায়, ৮৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

সিরাজগঞ্জে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮৯ হাজার টাকা অর্থদন্ড করেছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে মহাসড়কের কড্ডার মোড়ে ৫টি গণপরিবহন এবং শহরের বাজার ষ্টেশনে তিনটি বাস কাউন্টারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হোসেন জানান, মহাসড়কের কড্ডার মোড়ে ৫টি গণপরিবহনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে ৫টি গণপরিবহনে ১৪ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং আদায়কৃত অর্থদন্ড যাত্রীদের ফেরত দেয়া হয়েছে। এছাড়াও বাজার স্টেশনে তিনটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযানকালে জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র‌্যাব-১২ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর