সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এবার আলোচনায় মৌসুমীর ‘বিচ্ছেদ বেদনা’, যা বলছেন ওমর সানী

অনলাইন ডেস্ক: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাদের একজন আরিফা পারভীন জামান মৌসুমী। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন অভিনেত্রী। আর এবার অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দু মৌসুমীর পরিচালিত চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’। করোনা মহামারির সময় শুটিং শুরু হওয়া এই সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় থাকায় নতুন করে আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

দীর্ঘ বিরতির পর আবারও পরিচালনায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ পেয়েছে। তবে সিনেমাটি কবে নির্মিত হয়েছে এবং এতে কারা অভিনয় করেছেন সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত ২৯ এপ্রিল বিএফডিসি প্রকাশিত নথি অনুযায়ী, ‘বিচ্ছেদ বেদনা’ নির্মিত হয়েছে প্রিয়জন কথাচিত্রের ব্যানারে। সিনেমাটির প্রযোজক আবদুর রহমান।

 
ওমর সানী জানান, মৌসুমী পরিচালিত সিনেমাটির কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। ছবি: সংগৃহীত

ওমর সানী জানান, মৌসুমী পরিচালিত সিনেমাটির কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। ছবি: সংগৃহীত

 
 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তার স্বামী ও অভিনেতা ওমর সানী জানান, সিনেমাটির কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমি মৌসুমীর সঙ্গে কথা বলেছি। যতদূর মনে পড়ে ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল। মৌসুমী পরিচালনা করেছিলেন। বাকিটা প্রযোজক বলতে পারবেন। প্রযোজকের নাম দেখে পুরোনো কাজটির কথা মনে পড়েছে। প্রায় ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল। মৌসুমী এটি পরিচালনা করেছেন। বাকি কাজ সম্পর্কে প্রযোজক ভালো বলতে পারবেন। 

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর তিনি ‘মেহের নিগার’ চলচ্চিত্র পরিচালনা করেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ১৯৯৬ সালে ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সর্বশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর