বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আগামী এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে বরাদ্দপ্রাপ্ত সবাই যাতে নিজ নিজ প্লটে বাড়ি নির্মাণ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের উন্নয়নকাজ সম্পন্ন করে এলাকাটিকে পূর্ণাঙ্গ আবাসিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণে বিলম্ব হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করে প্লট মালিকদের বাড়ি নির্মাণের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ঝিলমিল প্রকল্পকে একটি আধুনিক ও পরিকল্পিত আবাসিক এলাকায় রূপান্তর করতে কাজ করছে সরকার। প্লট মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়নকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই যেন বাড়ি নির্মাণ শুরু করতে পারেন, সে লক্ষ্যেই কাজ চলছে। প্রকল্প এলাকাকে আলোকিত করতে সড়কবাতি স্থাপন এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। 

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর