সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দিনমজুরকে খুন, মূল অভিযুক্ত গ্রেপ্তার ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি মৌসুম শুরুর আগেই ঋণের বোঝায় জর্জরিত রোনালদোর ক্লাব জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি! নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জয়পুরহাট প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় সাগর হোসেন (২৫ ) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর নারায়ণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাগর হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা  এলাকার হোসেনের  ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে  তেঘর নারায়ণ পাড়া এলাকায় ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। সে সময় পার্বতীপুর  থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। (ওসি) নূরে আলম বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর