উৎকোচ বা কমিশন ছাড়াই ঠিকাদারকে কাজের বিল দিলেন কাজিপুরের ইউএনও
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৬
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেয়ার করুন
স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করতে কোনো ধরনের উৎকোচ বা কমিশন ছাড়াই সরকারি উন্নয়ন কাজের বিল পরিশোধ করলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুররহমান । স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নিয়ম অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রাপ্য বিল পরিশোধ করায় সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।গতকাল ও আজকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে ঠিকাদারদের কে এ বিলের চেক প্রদান করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কাজিপুর পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পন্ন করা কাজের পরিমাপ, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্নের পর ঠিকাদারকে প্রাপ্য বিল প্রদান করা হয়। বিল পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের উৎকোচ, কমিশন বা অনৈতিক লেনদেন করা হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সরকারি উন্নয়ন কাজের বিল পরিশোধে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা কমিশনের সুযোগ নেই। নিয়মনীতি অনুসরণ করে কাজের গুণগত মান ও পরিমাপ যাচাই শেষে ঠিকাদারের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছে।একটা সময় পৌরসভার বিভিন্ন ঠিকাদার এমন কি পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম ঠিকাদারকে ও সালামী দিয়ে ঠিকাদারি কাজের চেক নেওয়া লাগতো।
কিন্তু সেই পৌরসভা’ই এখন ঠিকাদারদের ডেকে এনে পৌরসভায় তাদের কাজের পেমেন্টের চেক তুলে কাজিপুর পৌর প্রশাসক ইউএনও মোস্তাফিজুর রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদার জানান, কোনো ধরনের অতিরিক্ত অর্থ বা কমিশন ছাড়াই নিয়ম অনুযায়ী বিল পাওয়ায় তিনি সন্তুষ্ট। সরকারি দপ্তরে এ ধরনের স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
স্থানীয়রা বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ যথাযথভাবে কাজে লাগানো এবং বিল পরিশোধে স্বচ্ছতা নিশ্চিত হলে সরকারি উন্নয়ন কার্যক্রমের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম লিটন সহ ঠিকাদারগন।