সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭ বলাৎকারের চেষ্টা পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা ওভারটাইমের টাকা না দেওয়ায় গাড়ি নিয়ে পালাল কর্মচারী, ৯৯৯ ফোনকলে উদ্ধার তেজগাঁও বিভাগের ছয় থানার অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০ সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা মিরপুরে যুবদলকর্মী হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, চার শুটার ভাড়া করেন ‘সিএনজি হাফিজ’ নাগরিক নিরাপত্তায় নতুন গতি, CIMS-এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করছে ডিএমপি উল্লাপাড়ায় টিসিবি পণ্যের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ডিলার নিয়োগে কর্তৃপক্ষের পুনরায় তদন্ত দাবি পটাশ-চিনির বার্ন: ‘ফেসবুক তান্ত্রিক’ সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার আমিরাতে আটক বিমানকর্মী: পাঁচ দিনেও জানানো হয়নি কারণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় নেতাকর্মীদের কাছে চাঁদা দাবী ও মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, ঝিকিরা মহল্লার বাসিন্দা ও যুবদল নেতা মো: আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো: আব্দুল মোমেন ও শ্রমিক দলের নেতা মমতাজ আলী।

উল্লাপাড়া থানার ওসি এ এফ এম মনিরুজ্জামান বলেন, ২০ জুলাই পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় পরবর্তিতে তাকে মারধর করা হয়। এ অবস্থায় আলমগীর হোসেনের ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিষ্টার শনিবার সন্ধ্যায় থানায় আসেন। ওই সময় থানার গেটে তাকেও মারধর করে হত্যার হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম মিষ্টার বাদী হয়ে রোববার সন্ধ্যায় পৃথক দুটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর