বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস পালন   আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর পুলিশ মোতায়েন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৩৯ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা মাদক,বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান: পুলিশ সুপার মিজান উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার সিংড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের পরপরই হাসপাতাল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং ফটকগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ মে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু ঘটে। বিষয়টি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটির প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা, অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশনের অভাবকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নোটিশে দেওয়া ৭২ ঘণ্টার সময়ের পাশাপাশি অতিরিক্ত সময় চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ, তবে ৯ জুন জমা দেওয়া জবাব গ্রহণযোগ্য না হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করা যাবে।

উল্লেখ্য, ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১ থেকে ৪ দিনের বয়সী ৬ নবজাতকের মৃত্যু ঘটে। তদন্ত প্রতিবেদনে অবহেলা ও ব্যবস্থাপনাগত ত্রুটিকে মৃত্যুর জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর