বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোনাইমুড়ীতে পরিবহন শ্রমিক সমাবেশ

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধি: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আমি নির্বাচিত হলে আমার সাথে দেখা করতে গেট পাস লাগবে না, পরিবহন সেক্টরে কোন চাঁদাবাজি হতে দিব না, ন্যায্য অধিকার আদায়ের জন্য কোন আন্দোলন করতে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী মনোনীত নোয়াখালী ১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় আনোয়ারা কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে সোনাইমুড়ী পৌর পরিবহন শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের পরিবহন শ্রমিক নেতা শিমুল ভূঁইয়ার সভাপতিত্বে  সেক্রেটারি মমিন উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সোনাইমুড়ী উপজেলা জামায়াত আমির হানিফ মোল্লা, জেলা সড়ক পরিবহন সভাপতি নোমান সিদ্দিক সোনাইমুড়ি পৌরসভা জামায়াত আমির আব্দুল মতিন।

প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ ছাইফ উল্লাহ  আরো বলেন সকল শ্রমজীবী, পেশাজীবি, সাধারণ দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর যথোপযুক্ত চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানসহ জীবনমান উন্নয়নে প্রাপ্য অধিকার নিশ্চিত করবো,মসজিদভিত্তিক মক্তব চালুসহ সকল ধর্মীয় (অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ) সকল প্রতিষ্ঠানে চাকুরীরত ব্যক্তিবর্গের যথাযোগ্য সম্মান ও বেতন ভাতা নিশ্চিত করবো।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও  পরিবহন সেক্টর এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর