মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঘিরে: রাজধানীজুড়ে বিজিবি মোতায়েন মেঘনায় বিকল লঞ্চ, ৯৯৯-এ ফোন পেয়ে ৮০ যাত্রী উদ্ধার ‎জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ধানমন্ডি থেকে একজন আটক ‎ রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ মোটরসাইকেল রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার নীলফামারীর ডিমলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন ইঞ্জিনিয়ার সাব্বির রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত জামায়াতের ‘অপপ্রচার’ ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেঘনায় বিকল লঞ্চ, ৯৯৯-এ ফোন পেয়ে ৮০ যাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বিকল হয়ে যাওয়া একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নৌ পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, ২২ জুন বিকেলে মেঘনা নদী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে সেলিম হোসেন নামে এক লঞ্চ যাত্রী ফোন করে জানান, ‘মকবুল-২’ নামে একটি ছোট লঞ্চে করে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় লঞ্চটি বিকল হয়ে যায়। লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।

আনোয়ার সাত্তার বলেন, কল পাওয়ার পর বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ থেকে মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল ফারজানা এবং বিষয়টি সংশ্লিষ্ট নৌ পুলিশের সঙ্গে তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এএসআই শহিদুল ইসলাম।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর ষোলআনি এলাকায় ঘটনাস্থলে যায়। পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামে একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর