বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক কৃত্রিম সংকট সৃষ্টিকারী সার ডিলারদের লাইসেন্স বাতিলে কী ব্যবস্থা, পর্যালোচনার সুপারিশ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ইরান বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার কাজিপুরে চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  নারী সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাজা ইউনুস আলী এডুকেশনাল অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের প্রায় সাড়ে চারশ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান ও শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস অ্যান্ড অ্যাডভাইজার অধ্যাপক ডা. হোসেন রেজা।

এসময় বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট জনাব এম. মঞ্জুর মাহমুদ, বায়োমেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়; এটি জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণামুখী চিন্তা, সময়ানুবর্তিতা এবং সৎ ও দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের উদ্দেশে প্রদত্ত বার্তায় বলেন, আজকের এই নবীন শিক্ষার্থীরাই খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় থেকে সুশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে অনুষ্ঠানে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পরিচিতি, পুরাতন ও নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, শপথ পাঠ, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর