বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীদের থেকে চুরি, আটক ৩ আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৬ ‘জনগণের আস্থা রক্ষায় ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার’- সানজিদা ইসলাম তুলি দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা :আইজিপি সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  সিরাজগঞ্জে দৈনিক যুগের কথা পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তাড়াশে অবৈধ যৌন উত্তেজক ওষুধের রমরমা ব্যবসা: মুদি দোকানি থেকে আঙুল ফুলে কলাগাছ জুয়েল রানা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে – শিক্ষামন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হৃদরোগ হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীদের থেকে চুরি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬



ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বর্হিবিভাগে সেবা নিতে আসা রোগীদের লাইনে দাঁড়ানো অবস্থায় তাদের ভেনিটি ব্যাগ থেকে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাদের শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (১ জুলাই) চক্রটির সদস্যদের আটক করা হয় বলে জানিয়েছেন আনসার সদস্য মো. আমিনুল হক।

তিনি বলেন, শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বর্হিবিভাগে সেবা নিতে আসা রোগীদের লাইনে দাঁড়ানো অবস্থায় রোগী ও তাদের স্বজনদের ভেনিটি ব্যাগ থেকে মালামাল চুরি করে নেওয়ার সময় নারী চোর চক্রের সক্রিয় গ্রুপের ৩ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আমিনুল হক বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত সংঘ্যবদ্ধভাবে হাসপাতালে বিভিন্ন সময়ে মোবাইল, নগদ টাকা, স্বর্ণ অলংকার চুরি, ছিনতাই ও শিশু অপহরণের অভিযোগ রয়েছে। তাটের আটকের পর হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত এবং হাসপাতাল প্রতিপক্ষের আদেশক্রমে তাদেরকে শেরেবাংলা নগর থানায় কাছে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক চোর চক্রের সদস্যরা হলেন- কুমিল্লার মেঘনা থানার সোনাকান্দা গ্রামের তামান্না (৩২), তার মেয়ে তারা (১৪) এবং পিরোজপুরের মটবারীয়া থানার তুষখালী গ্রামের নুরনাহার (২৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর