বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীদের থেকে চুরি, আটক ৩ আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৬ ‘জনগণের আস্থা রক্ষায় ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার’- সানজিদা ইসলাম তুলি দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা :আইজিপি সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  সিরাজগঞ্জে দৈনিক যুগের কথা পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তাড়াশে অবৈধ যৌন উত্তেজক ওষুধের রমরমা ব্যবসা: মুদি দোকানি থেকে আঙুল ফুলে কলাগাছ জুয়েল রানা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে – শিক্ষামন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘জনগণের আস্থা রক্ষায় ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার’- সানজিদা ইসলাম তুলি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে দেওয়া ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, চলতি বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যা জনগণের জীবনমান উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরের কাউন্দিয়া সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশনের ইজারাদারের কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানজিদা ইসলাম তুলি বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার বাজেট প্রণয়ন করেছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সংসদ সদস্য বলেন, ঢাকা-১৪ আসনের নির্বাচনের সময় তিনি প্রতিটি মহল্লা, রাস্তা ও পাড়ায় গিয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপির সরকার জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কাউন্দিয়া–বেড়িবাঁধ এলাকার বহুদিনের অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুত শুরু হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ঢাকার মিরপুরের “কাউন্দিয়া ব্রিজ” এর কাজ “প্রায় ৫৪ বছরেও যে উন্নয়নকাজ বাস্তবায়িত হয়নি, সেটি আমরা শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়ে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, সাবেক সদস্য হানিফ মিয়া, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাফায়েত রাব্বি আরাফাত, দারুসসালাম, শাহআলী ও মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল খান, আলমগীর হোসেন ভুট্টু, জিয়াউর রহমান জুবেল মোল্লা, খলিল চৌধুরী, কাজী লিটন, নূর মোহাম্মদ মির্জা, সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন, দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সভাপতি শ্যামল আহম্মেদ রাসেল, বর্তমান আহ্বায়ক ইকবাল হোসেন দ্বীপু, সদস্যসচিব ওমর নাঈম এবং দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হাফিজুর রহমান হাফিজ, ইজারাদার মনসুর আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর