বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীদের থেকে চুরি, আটক ৩ আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৬ ‘জনগণের আস্থা রক্ষায় ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার’- সানজিদা ইসলাম তুলি দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা :আইজিপি সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  সিরাজগঞ্জে দৈনিক যুগের কথা পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তাড়াশে অবৈধ যৌন উত্তেজক ওষুধের রমরমা ব্যবসা: মুদি দোকানি থেকে আঙুল ফুলে কলাগাছ জুয়েল রানা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে – শিক্ষামন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করি স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

বুধবার বিকেলে সলঙ্গায় চড়িয়া কালিবাড়ি মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ- সভাপতি খন্দকার শহিদুল ইসলাম মজনু, থানা জামায়াত ইসলামির আমির  রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলীসহ উদ্বোধনী  অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। তারা বলেন, এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চড়িয়া কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের সদস্যরা আরিফুল ইসলাম মোহাম্মাদ, শফিকুল ইসলাম শফি জানান, আন্তঃজেলা এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশ করবেন। টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।

খেলাটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন চড়িয়া কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের সকল সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর