সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার সিরাজগঞ্জে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখার সময় ট্টেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিট প্যারেডে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন নোয়াখালীর পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আয়োজিত এ কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারেড শুরুর আগে পুলিশ সুপার পুলিশ লাইন্স অস্ত্রাগারে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে তিনি কিট প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বাহিনীর পেশাদারত্ব, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত বিধি অনুযায়ী ইউনিফর্ম ও কিটের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর