মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে কমদামে আইফোন বিক্রির ফাঁদ, প্রতারক গ্রেফতার মিরপুর বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ১২০ হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে ফারুক আহমেদের যোগদান শাহজালালে আনসারের মানবিক উদ্যোগে হারানো শিশু ফিরে গেল মায়ের কোলে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ টেকনাফে সন্ত্রাসীদের আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গান পাউডার উদ্ধার কিট প্যারেডে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন নোয়াখালীর পুলিশ সুপার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ পাহাড়ধসে বন্ধ সড়ক, হিল ভিডিপির তৎপরতায় দ্রুত সচল যোগাযোগ সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে ফারুক আহমেদের যোগদান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬



বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ।

হাইওয়ে পুলিশ জানায়,১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। তিনি লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন।

গত ৪ জুন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

কর্মজীবনে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফারুক আহমেদের নেতৃত্বে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর