বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ফেয়ারডিল-স্ক্যাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মুন্সীগঞ্জে গৃহবধূ আছমা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, ঘাতক স্বামী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা কানাডা ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত বাবার শেষ বিদায়েও কি আড়ালেই থাকবেন মোজতবা খামেনি, রহস্য ঘনীভূত সামনে তিনটি পথ, কোন দিকে পা বাড়াবেন নেইমার? ৪৬ হাজার প্রাথমিক শিক্ষক পদের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ বিশ্বে আধিপত্য বিস্তার করছে ভারতের যে ৯ কোম্পানি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কানাডা ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কানাডা ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে একটি মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করেছে। দুই দেশের সরকারের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা হবে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এর আগে দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের মধ্যে প্রাথমিক আলোচনা হলেও এবার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে উভয় দেশের কারিগরি দল প্রথম দফার আলোচনার প্রস্তুতি নেবে এবং চুক্তির পরিধি ও লক্ষ্য নির্ধারণ করবে।

সম্ভাব্য চুক্তিতে পণ্য ও সেবার বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং জ্বালানি, খনিজ, মহাকাশ ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। উভয় দেশই মনে করছে, এই উদ্যোগ তাদের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অন্যদিকে তুরস্কে ন্যাটো সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন, বৈশ্বিক প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি ও স্বল্প ব্যয়ের অর্থায়ন নিশ্চিত করতে কানাডার উদ্যোগে নতুন আন্তর্জাতিক ডিফেন্স, সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স ব্যাংক (ডিএসআরবি) গঠন করবে যেখানে ৯টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে।

প্রাথমিকভাবে এই উদ্যোগে যুক্ত হওয়া দেশগুলো হলো- কানাডা, আলবেনিয়া, বেলজিয়াম, গ্রিস, লাটভিয়া, লুক্সেমবার্গ, রোমানিয়া, তুরস্ক এবং ইউক্রেন।

প্রস্তাবিত ব্যাংকটির সদর দফতর কানাডায় স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা প্রকল্পে সহজ ঋণ, ঋণ গ্যারান্টি এবং শিল্প খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। লক্ষ্য হচ্ছে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা এবং নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করা। ব্যাংকটি প্রায় ১৩৪ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে ২০২৭ সালের মধ্যে কার্যক্রম শুরু করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর