বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ফ্রান্সকে কি হারানো সম্ভব, যা বলছেন বিবিসির বিশ্লেষকরা দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল- এটা আশ্চর্যজনক: সংসদে সাবিকুন্নাহার সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশার মা-ছেলে নিহত, আহত ৩ উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা খানসামায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করল বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য তাড়াশে সংবাদপত্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ইসির ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগে লঙ্কাকাণ্ড: অটোপাস ও অনিয়মের ভিড়ে প্রশ্নবিদ্ধ কালকের পরীক্ষা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশার মা-ছেলে নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির চালকের সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৫) এবং তাঁর তিন বছর বয়সী ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম জানা যায়নি।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং আরও তিনজন আহত হন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়। এ সময় বাসটির চালকের সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর