বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
স্বরূপকাঠিতে ওজন বাড়াতে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, জরিমানা অর্থ লাখ নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড ইউরোপে কর্মসংস্থানে আনসার-ভিডিপির ৩০০ নারী সদস্য বাছাই শুরু আনসারের ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫০ পল্লবীতে ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ যুবক গ্রেফতার বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ব্যবসায়ী রাসেল দেওয়ানকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণার অভিযোগ কুমিল্লায় বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে একজনের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্বরূপকাঠিতে ওজন বাড়াতে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, জরিমানা অর্থ লাখ

পিরোজপুর প্রতিনিধি: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬




পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ধ্বংস করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত মনিষা ফিশিং হাউজের আড়তদার উত্তম কুমারকে (৫০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারের মনিষা ফিশিং হাউজের আড়তদার উত্তম কুমার মন্ডল (৫০) চিংড়ি মাছের মধ্যে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে অধিক মূল্যে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে জগন্নাথকাঠি মাছ বাজারে আজ ১২টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মনিষা ফিশিং হাউসের স্বত্বাধিকারী উত্তম কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর