বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্যবসায়ী রাসেল দেওয়ানকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬


চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার, ঘটনাকে কেন্দ্র করে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাসেল দেওয়ানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

তবে র‍্যাব-১১, সিপিএসসি সোস্যাল মিডিয়া ফেইসবুক পেইজে তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল ৬ জুলাই ২০২৬ ইং তারিখ অনুমান রাত ১.৪৫ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি এবং প্রকাশিত তথ্যে রাসেল দেওয়ানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এদিকে, ঘটনার পর কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাসেল দেওয়ানের নাম জড়িয়ে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় রাসেল দেওয়ানের মুরগির খামারের পাশের ঝোপ থেকে দুটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধারে কথা উল্লেখ্য করে সংবাদ প্রচার করেন যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা।

তাদের দাবি,রাসেল দেওয়ান একজন সফল ব্যবসায়ী হিসেবে সে একাধিক ভাবে পুরস্কার ও পেয়েছেন।
এ বিষয়ে রাসেল দেওয়ান বলেন,
সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতেই এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

স্থানীয় সচেতন মহলকে এই ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কৃষকদলের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তাই একটি কূচক্রমহল আমাকে নিয়ে ভিবিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরো বলেন, কোনো ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট প্রমাণ বা আইনগত সিদ্ধান্ত ছাড়া অপপ্রচার চালানো অনুচিত এবং এটি সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর