শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে এমপি আলীমের ৫ হাজার গাছ ও প্রতিবন্ধীদের দোকান, টিউওয়েলসহ নানা সরকারী সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল এডিবি, রাজস্ব ও প্রধানমন্ত্রীর সহায়তা স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ৫হাজার গাছের চারা, প্রতিবন্ধীদের দোকানঘর, টিউবওয়েলসহ বিভিন্ন সেবামূলক সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকাল বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন লক্ষ্যে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এসব সামগ্রী বিতরন করেন। এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহনাজ প্রধান ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়াবো। জগননের কল্যাণে কাজ করাই বিএনপির মুল্য লক্ষ্য ও উদ্দেশ্যে। সরকারকে সহযোগিতার জন্য সকলকে আহবান জানান তিনি।

আলোচনা শেষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকা বিতরন, বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ওষুধী ৫ হাজারটি গাছের চারা বিতরন, স্পিকারের পক্ষ থেকে ৬১ জনের মধ্যে ১লক্ষ ৮৩ হাজার টাকা প্রদান, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় ২০জন অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ২লক্ষ টাকার চেক প্রদান, নিহত ও গরীব অসহায় ২০টি পরিবারের নগদ ৪লক্ষ প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্টিক টন চাল বিতরন, বিভিন্ন ইউনিয়নে ৬টি সোলার প্যানেল বিতরন, চরাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩শতটি স্কুল ব্যাগ বিতরন, কর্মক্ষম প্রতিবন্ধী ও অস্বচ্ছল বেকার যুবকদের মাঝে ভ্যানসহ ৬টি দোকানঘর প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডিপির ৫০ জোড়া বেঞ্চ প্রদান এবং রাজস্ব খাত থেকে ১শত জোড়া বেঞ্চ প্রদান, প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইল চেয়ার প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২০টি সেলিং ফ্যান, ও বিভিন্ন ইউনিয়নের গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে ১২টি নলকুপ প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর