মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানে আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬




বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ১৯ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ দিনব্যাপী মেসন (রাজমিস্ত্রী), শাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশের বিভিন্ন জেলায় এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, গাজীপুর এবং মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নওগাঁ জেলা কার্যালয়সহ মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী গঠিত বাছাই কমিটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালনা করে। এ সময় AVMIS App-এর TRGMS এবং AVJOBS Portal-এর মাধ্যমে পূর্বে নিবন্ধন করা যোগ্য প্রার্থীদের উপস্থিতিতে বাছাই সম্পন্ন করা হয়।

বাছাইয়ের শুরুতে প্রার্থীদের উচ্চতা ও ওজন পরিমাপ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়। পরে গুগল ডকের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, আগ্রহ ও প্রশিক্ষণ গ্রহণের সক্ষমতা মূল্যায়ন করে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সদস্যদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশের নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হওয়ার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর