শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খেলনা গাড়িতে পাচার হচ্ছিল ১২ হাজার ইয়াবা, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
-সংগৃহীত ছবি।

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা–-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা এলাকায় যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ রবিউল আলম সিদ্দিকী নামে একজনকে আটক করেন। আটক রবিউল আলম সিদ্দিকী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা পিংকি পেট্রল পাম্প এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী রবিউল আলম সিদ্দিকীকে আটক করে তার সঙ্গে থাকা একটি খেলনা গাড়িতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলার আসামি রবিউল আলম সিদ্দিকীকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর