বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে  ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর থানা কে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণ করতে মাঠে নেমেছেন কাজিপুর থানা পুলিশ টিম। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।

সোমবার  সন্ধায় কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে  উপজেলার সোনামুখী ইট ভাটা এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সোনামুখী গ্রামের জাব্দুল মণ্ডলের ছেলে রাজু মণ্ডল (৩৪) ও মৃত আমির হোসেনের ছেলে কামাল পাশা (৩২)।  এসময় রাজু মন্ডলের কাছ  থেকে ২০ পিচ ও কামাল পাশার কাছে থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তা কাজিপুর থানার  এসআই মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীদের  গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর  আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর