সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও গুলিসহ গ্রেফতার ৭ পল্লবীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন সিরাজগঞ্জে খেজুরের রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন কাজিপুরে বিএনপি নেতা বাবলুর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি শেরপুরের আরংশাইল সড়কে, ক্ষোভে কাচা রাস্তায় ধান রোপণ স্থানীয়দের বর্ষন ও তীব্রস্রোতে ভাঙ্গনে বিলীন হচ্ছে পদ্মার তীর, হুমকির মুখে, জমি ও গুরুত্বপূর্ন স্থাপনা কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩০ তাড়াশে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত মেহেদী হাসান মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বিএনপি নেতা বাবলুর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মরহুমা বেগম খালেদা ছবি ভাংচুরের প্রতিবাদে সম্মেলন করা হয়েছে। সোমবার সন্ধ্যার আগে কাজিপুর উপজেলার মেঘাই নতুন বাজার বিএনপির আঞ্চলিক দলীয় কার্যালয়ের সামনে সদর ইউনিয়নের সর্বস্তরের জনগন উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা বলেন, ৫ আগষ্টের পর কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু ও তার ছেলে ছাত্রলীগ নেতা সুমন উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড, বিচারের নামে টাকা আত্মসাত ও চাঁদাবাজি শুরু করেন। এ সব অভিযোগের কারনে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। বিএনপি সরকার গঠনের পর আবারো বেপরোয়া হয়ে ওঠে বাবলু ও তার ছেলে সুমন গং। সুমন একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। কয়েকদিন আগে চাঁদা না দেয়ায় বাবলুর ছেলে ছাত্রলীগ নেতা সুমন মেঘাই গ্রামের বিএনপি কর্মী ভুট্টো নামে এক ছেলেকে বাস থেকে অপহরন করে হত্যার উদ্দেশ্যে মারধর করে রাস্তায় ফেলে যায়। গান্ধাইল ইউসুফের বাড়ীতে হামলা চালিয়ে গুলিবর্ষন করে। যমুনা নদীতে ট্রলারের গুলোতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি করছে। মিজানুর রহমান বাবলু এলএসডি গোডাউনে কৃষকদের ধান দিতে টাকা আদায় করছে। ইউনিয়ন পরিষদে সরকারী বরাদ্দের চালসহ অন্যান্য বিষয়ে হস্তক্ষেপ করে অর্থ হাতিয়ে নিচ্ছে। কয়েকদিন আগে আমিনুল নামে একজনকে মারধর করে টাকা নেয় এবং মোটরসাইকেল আটকে রাখে। পরে আমি মোটরসাইকেল উদ্ধার করে দেই।

এছাড়াও আমি কাজিপুর সদর ইউনিয়নে আমি চেয়ারম্যান প্রার্থী। আমার প্রচারনার ব্যানার দোকানে লাগানোর জন্য শুভ ও রাজকুমারের দোকান বন্ধ করে দিয়েছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় গত ৭ তারিখে বাবলু ও তার ছেলে সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে মেঘাই আঞ্চলিক বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুমা বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের ছবি এবং প্রায় ১০টি মোটরসাইকেল ভাংচুর করে এবং উপজেলা যুবদলের সদস্য রাকিবুল ইসলাম মিস্টার নামে একজনকে কুপিয়ে এবং মারপিট করে হাত ভেঙ্গে দেয়।

সংবাদ সম্মেলনে গত ১২ তারিখে বাবলুর মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বলেন, বাবলু একজন রাধুনী ছিল। এরপর বিভিন্ন নির্বাচনে আনসারের ডিউটি করত। পরে বিএনপিতে যোগ দেয়। তিনি বলেন, আমি ড্রাইভার থেকে উত্তরাঞ্চলের শ্রমিক নেতা হয়েছি। আমার পরিবারের অনন্ত ২০ জন আমেরিকা থাকে। ২০-৫০ হাজার টাকা কারো কাছ থেকে নেয়া আমার প্রশ্নই ওঠে না। কেউ যদি কেউ প্রমান করতে পারে আমি রানা চাঁদাবাজি করি তাহলে রাজনীতি থেকে ইস্তফা দিবো।
সংবাদ সম্মেলনে তিনি হাজী মিজানুর রহমান বাবলু ও তার ছেলে ছাত্রলীগ নেতা সুমনের বিরুদ্ধে সকল অভিযোগ তদন্ত করে দলীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

সংবাদ সম্মেলনে এলাকার মুরুব্বী অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলার রহমান, থানা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন তারা, কাজিপুর সদর ইউনিয়নে যুবদলের সভাপতি এনামুল হক বিপুল, সাংগঠনিক সম্পাদক সানা তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ সরকার, কাজিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিজল সরকারসহ গ্রামের শতাধিক মুরুব্বী, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর