শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বর্ষন ও তীব্রস্রোতে ভাঙ্গনে বিলীন হচ্ছে পদ্মার তীর, হুমকির মুখে, জমি ও গুরুত্বপূর্ন স্থাপনা

মো:আতিকুর রহমান, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পদ্মানদীর অবিরাম ভাঙ্গনে আতঙ্কে দিন কাটাচ্ছে নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। চলমান বর্ষন, নদীর তীব্র স্রোত ও ভাঙ্গনের কারনে প্রতিদিনই বিলীন হচ্ছে নদীতীরবর্তী এলাকার কৃষিজমি। ভাঙ্গন আশংকায় রয়েছে নদীতীরবর্তী বসতবাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান এবং কৃষিজমি। ইতিমধ্যে গত কয়েক দশকে থানাপাড়া, গৌরশহরপুর, গোপালপুর, চন্দনশহর, পিরোজপুর, রাওথার নদীগর্ভে তলিয়ে গেছে কয়েক হাজার একর কৃষিজমি বলে জানান নদীতীরবর্তী এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে নদীতীরবর্তী কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, গত এক মাস ধরে পদ্মার ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। এর মধ্যে নদীর কিনারা ঘিষে থাকা থানাপাড়া গ্রামের কৃষি জমিগুলো ঝুঁিকপূর্ন রয়েছে। পিরোজপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গনের একটি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর গ্রামের বসতবাড়ি ও মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারী স্থাপনাগুলো রয়েছে ভাঙ্গনের হুমকিতে । চলমান বর্ষনে চন্দনশহর ও গোপালপুরে নতুন করে নদীতীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে পরিবার পরিজনদের চরম অনিশ্চয়তায় দিন পার করছেন ঐসকল নদীতীরবর্তী মানুষজন।

থানাপাড়া গ্রামের কৃষক রানার সাথে কথা বলে জানা যায়, গত কয়েক মাসের ভাঙ্গনে প্রায় একশো একর কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই গ্রামের অধিকাংশ কৃষক ফসলের জন্য এই জমির উপর নির্ভরশীল। তবে তীব্র ভাঙ্গনের কারনে দিন দিন এই কৃষি জমিগুলো ক্রমেই কমে যাচ্ছে। তাছাড়া এখন যেই জমিগুলো রয়েছে সেগুলোও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানান তিনি।

ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সাময়িকভাবে ঝুঁকিপূর্ন এলাকা পিরোজপুর, গোপালপুর, সাহাপুরে জিও ব্যগ ফেলছে। তবে নদীতীরবর্তী এলাকাবাসীদের দাবি এসব ব্যবস্থা অস্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধ করলেও দীর্ঘমেয়াদে কোন কার্যকর সমাধান দিতে পারছে না। অনেক ক্ষেত্রে জিও ব্যাগ নদীর প্রবল স্রোতে সরে যাচ্ছে কিংবা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে নতুন করে ভাঙ্গন শুরু হচ্ছে জানান চন্দনশহরের বাসিন্দা মাশরুর রহমান। তাই এলাকাবাসী দ্রুতই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহনে করে দ্রুত টেকসই বাধঁ নির্মানের দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন ভাঙ্গন প্রবন এলাকাগুলো পর্যবেক্ষনে রাখা হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যেগ চলমান রয়েছে। তবে স্থানীয়দের প্রত্যাশা ও ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী এবং কার্যকর পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর