শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “বৃক্ষ রোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ “। এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের  কাজিপুর  হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল । এ সময় উপস্থিত ছিলেন  হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তন্ময় কুমার ,স্বাস্থ্য সহকারী পরিদর্শক ইনচার্জ শরিফুল ইসলাম,স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম,  স্বাস্থ্য পরিদর্শক  আলহাজ্ব মোঃ আবু তালেব সহ  নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ডাক্তার মোঃ রাসেল  বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে রোগী ও স্বজনদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশ সৃষ্টি হবে। কর্মসূচির আওতায় হাসপাতাল চত্বরে এসব বৃক্ষের মধ্যে জারুল ৫০ টি, শ্বেত কাঞ্চন ৫০ টি, সোনালু ১০টি, রাধাচূড়া ০৬ টি, চাপালিশ ০৩ টি, কাঠবাদাম ০২ টি, বহেরা ০১ টি ও মহুয়া ০১ টি চারা রোপণ করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল জানান, শুধু গাছ লাগানোই নয়, এসব গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর