শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ধর্মীয় অনুভুতিতে আঘাত: বিএনপি নেতা গ্রেপ্তার, পরে জামিন

নিজস্ব প্রতিবেদকঃ / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ শহরে ফেসবুকে পোষ্ট দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে এক বিএনপি নেতা  গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে জামিন দিয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে গ্রেপ্তারের মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আশরাফুল ইসলাম টনি (৪৪) পৌর এলাকার ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ার সানোয়ার হোসেনের ছেলে।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সোমবার বিকেলে আশরাফুল ইসলাম নিজের ফেসবুকে “ভারতে মুসলমানদের ওপরে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশেও অনেক হিন্দু আছে, তাদের পেটালেই সবকিছু ঠিক হয়ে যাবে। যেখানে হিন্দু পাও সেখানেই ঝাড়– পেটা করোসহ বিভিন্ন মন্তব্য লিখে” পোষ্ট দেন। এ বিষয়ে রাতে শহরের ধানবান্ধি জেসি রোড মহল্লার মানিক সাহা বাদী হয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ এনে আশরাফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম টনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ওসি রওশন ইয়াজদানী বলেন, দুপুরে আশরাফুল ইসলাম টনিকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হয়। একই সময়ে আশরাফুল ইসলামের আইনজীবি তার জামিন আবেদন করেন। এসময় মামলার বাদী মানিক সাহা আদালতে উপস্থিত ছিলেন। শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসামীকে বাদীর জিম্মায় জামিন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর