শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

রাজশাহী প্রতিনিধি : / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আরিফুল ইসলাম শিমুল (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিজ পরিবারের লোকজন।

বৃহস্পতিবার দুপুরে নিজ শয়নকক্ষ থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আরিফুল ইসলাম শিমুল ওই এলাকার মোঃ লোকমান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে শিমুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তার ছোট ভাই পরশের স্ত্রী খোলা জানালা দিয়ে দেখতে পান, শিমুল সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের কেউই কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

খবর পেয়ে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জানাজার নামাজ শেষে শিমুলের মরদেহ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর