বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,শিশুসহ আহত ৩ 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্ৰাম রোডে বালুবাহী ট্রাক চাপায় বাদশা মিয়া নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায আহত হয়েছে ৩ জন । এর মধ্যে একজন মহিলা ও ১ জন শিশু রয়েছে।
শুক্রবার ১৭ জুলাই সকালে উপজেলার কাজিপুর- সিরাজগঞ্জ  রোড  (পাটাগ্রাম রোডে)  বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।  প্রতক্ষ্যদর্শীরা জানান, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালু বোঝাই ট্রাকটি পাটাগ্ৰাম রোডের আর আই এম ডিগ্ৰি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যান চালক বাদশা সরকার ট্রাকের নিচে পড়ে যায়।
কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত বাদশা শুভগাছা গ্ৰামের বাসিন্দা। এ দুর্ঘটনায় নিহত বাদশার স্ত্রী, একজন শিশুসহ মোট তিন জন মারাত্মক আহত অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নিহত বাদশার স্ত্রী কে ঢাকায় রেফার্ড করে। দুর্ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে থানা পুলিশ পাহারায় রয়েছেন। এ দুর্ঘটনা কাজিপুরে অনিয়ন্ত্রিত আগ্ৰাসী  বালু ব্যবসার ফল হিসেবে দেখছেন স্থানীয়রা। কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম  মোস্তাফিজুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।গাড়িটি আটক করা হয়েছে,লিখিত  অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর