রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জামালপুরে ৬শ দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

‘ভোরের আলোয় কেটে যাক আঁধার কালো, জীবনে শান্তি বয়ে আনুক ভোরের আলো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৬শ দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মানবিক উন্নয়ন ভাবনা নামে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন এ ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথনের আগে আলোচনা সভায় সংগঠনটির সমন্বয়কারী এনামুল হক রিপন খানের সভাপতিত্বে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, ম্যারাথনের সমন্বয়কারী রাশেদুল করিম লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আধুনিক নাগরিক জীবনে শরীরিক ব্যায়াম করার জন্য আমরা সময় পাই না। আমরা রাতে দেরিতে ঘুমাই ও সকালে দেরি করে ঘুম থেকে উঠি। এতে করে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিক সমস্যা দেখা দেয়। আমরা যদি নিয়মিত ৩০ মিনিট শরীরচর্চা করি তবে আমাদের শরীর ও মন ভালো থাকবে। ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চার জন্য আমরা যেন সময় বের করতে পারি সে লক্ষ্যে এই ম্যারাথন আয়োজন করা হয়েছে।

পরে জামালপুর ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৬শ দৌড়বিদ ম্যারাথনে অংশ নেন।

মাদারগঞ্জ উপজেলার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে বালিজুড়ি বাজার হয়ে আবার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে প্রায় ৭ কিলোমিটার ম্যারাথন শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর