সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে সাপের কামড়ে জেলের মৃত্যু সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২ আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন এনায়েতপুরে ডা: তানহা হেলথকেয়ার সার্ভিসেস’র যাত্রা শুরু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ এড়িয়ে তুরস্ক-সিরিয়ায় পাইপলাইনে তেল রফতানির পরিকল্পনা ইরাকের

অনলাইন ডেস্ক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
-ইরাকের বসরা প্রদেশের জুবায়ের মিশরিফে জুবায়ের তেলক্ষেত্রের পাশের কৃষিজমির কাছে লোকজন হেঁটে যাচ্ছে এবং দূরে গ্যাসের শিখা জ্বলছে। ছবি: আল-জাজিরা থেকে সংগৃহীত

হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীলতা কমাতে নতুন তেল রফতানি করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছে ইরাক।

দেশটির দক্ষিণাঞ্চলের বসরা থেকে উত্তরাঞ্চলের কিরকুক হয়ে তুরস্কের সিহান (জেইহান) বন্দর এবং সেখান থেকে সিরিয়ার বানিয়াস পর্যন্ত একটি কৌশলগত তেল পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে বাগদাদ।

শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ইরাকি সংবাদ সংস্থা (আইএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর।

তিনি বলেন, ইরাকের তেল মন্ত্রণালয়ের সুস্পষ্ট লক্ষ্য হলো তেল রফতানির পথ বৈচিত্র্যময় করা এবং শুধু হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল না থাকা।

খুদাইরের ভাষ্য অনুযায়ী, এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসি-কে নিয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে ইরাক।

তেলমন্ত্রী জানান, বর্তমানে বসরা থেকে কিরকুক পর্যন্ত একটি কৌশলগত পাইপলাইন নির্মাণের উপায় ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত সমীক্ষা চলছে। পরিকল্পনা অনুযায়ী, কিরকুক থেকে পাইপলাইনটি তুরস্কের ভূমধ্যসাগরীয় বন্দর সিহান পর্যন্ত সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত একটি শাখা পাইপলাইন নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বানিয়াস কেন গুরুত্বপূর্ণ
উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত বানিয়াস দেশটির অন্যতম প্রধান তেল শোধনাগার এবং তেল রফতানি টার্মিনালের কেন্দ্র। অতীতে কিরকুক থেকে স্থলপথে ইরাকি অপরিশোধিত তেল এই শহরে পৌঁছানোর জন্য একটি পাইপলাইন ব্যবহৃত হতো।

তবে কয়েক দশকের যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে সেই পাইপলাইন বর্তমানে প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

হরমুজের বিকল্প খুঁজছে বাগদাদ
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ এবং ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরাক দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেল রফতানির জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা ইরাককে বিকল্প রফতানি পথ খুঁজতে উৎসাহিত করেছে।

বিশ্লেষকদের মতে, বসরা-কিরকুক-সিহান-বানিয়াস পাইপলাইন বাস্তবায়িত হলে ইরাক শুধু হরমুজের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে না, একই সঙ্গে ভূমধ্যসাগরের মাধ্যমে ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে আরও নিরাপদ ও স্থিতিশীলভাবে তেল রফতানির সুযোগ পাবে। এছাড়া এ প্রকল্প আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন কৌশলগত ভারসাম্য তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর