সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
৯৯ হাজার শিক্ষার্থী পাচ্ছে পাটের ব্যাগ: প্রাথমিক দিয়ে শুরু, লক্ষ্য দেশব্যাপী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’ ফাইনাল শেষে মারামারি ও অবজ্ঞা, আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামল ফিফা মাদকবিরোধী সফল অভিযানে পুরস্কৃত বেগমগঞ্জ সার্কেল তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ত সরকারিভাবে ইজারার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে কুতুবের চর মৎস্য আড়দার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য ব্যবসাকে উজ্জীবীত ও অর্থনৈতিকভাবে এলাকাটি স্বাবলম্বী করতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পাশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর এলাকায় ২০২৩ সালে কুতুবের চর মৎস্য আড়ৎদার সবময় সমিতি লি: এর উদ্যোগে কুতুবের চড় মৎস্য আড়ত প্রতিষ্ঠা করা হয়। আড়তের জন্য ব্যবসায়ীরা ৩০ শতক জায়গা সরকারকে লিখে দেন। এরপর থেকে চলনবিল অঞ্চলের মৎস্যচাষীরা আড়তে মাছ বিক্রি করে আসছে। এখানকার মাছ ঢাকা-ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় যায়। কিন্তু বিগত তিন বছর যাবত হাটটি পরিচালিত হলেও সরকার এখনো ইজারার ব্যবস্থা গ্রহন করেনি। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে তেমনি আড়টিও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ী, মৎস্য উৎপাদনকারী ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় দ্রুত আড়তটি ইজারার আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়ৎদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী, ইউসূফ আলী প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, হাটের জন্য ৩০ শতাংশ জমি সরকারকে লিখে দিয়েছেন ব্যবসায়ীরা। হাটটি পেরিফেরি করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ইজারার ব্যবস্থা গ্রহন করা হবে। আপাতত যেভাবে চলছে সেভাবেই চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর