সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে সাপের কামড়ে জেলের মৃত্যু সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২ আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন এনায়েতপুরে ডা: তানহা হেলথকেয়ার সার্ভিসেস’র যাত্রা শুরু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিসিটিভি ফুটেজে শনাক্ত, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চোর আটক করল আনসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চুরি হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার এবং অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে উদ্ধার করা কানের দুলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিন সন্ধায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

তিনি জানান,গত ১৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাসেবাগ্রহীতার স্বজন মোছা. তাহমিনা বেগমের স্বর্ণের কানের দুল চুরি হয়। পরে তিনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার গার্ড ইনচার্জ পিসি মো. জাকির হোসেনের কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করেন আনসার সদস্যরা।
এর ধারাবাহিকতায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আনসার সদস্য মো. হাসান আলীর সহযোগিতায় হাসপাতালের বহির্বিভাগ-২-এর চতুর্থ তলা থেকে মো. হিরা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে হিরা মিয়া চুরির কথা স্বীকার করে জানান, স্বর্ণের কানের দুলটি তার বাসায় রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে চুরি হওয়া কানের দুল উদ্ধার করে হাসপাতালের পরিচালক কার্যালয়ে জমা দেওয়া হয়।

পরবর্তীতে হাসপাতালের উপপরিচালক মো. আজিজ আহমেদের উপস্থিতিতে উদ্ধার হওয়া স্বর্ণের কানের দুলটি প্রকৃত মালিক তাহমিনা বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত হিরা মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার বাহিনী জানিয়েছে, হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং রোগী-স্বজনদের জানমালের সুরক্ষায় তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর