সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে সাপের কামড়ে জেলের মৃত্যু সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২ আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন এনায়েতপুরে ডা: তানহা হেলথকেয়ার সার্ভিসেস’র যাত্রা শুরু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুর বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৮ জনের সাজা-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬



রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে কারাদণ্ড এবং চারজনকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল বিআরটিএ কার্যালয়ে আগত গ্রাহকদের হয়রানি বন্ধ করা এবং দালালমুক্ত সেবা নিশ্চিত করা।

ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিরা নিজেদের অপরাধ স্বীকার করলে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চারজনকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান চলাকালে প্রতারক চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইমরান হোসেন (২৩), মো. ইমরান আলী (২০), মো. রফিক (৪০) এবং মো. মিজানুর রহমান (৫১)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর