সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে: আমিনুল হক মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা যাত্রাবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে সাপের কামড়ে জেলের মৃত্যু সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২ আদ-দ্বীন হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন এনায়েতপুরে ডা: তানহা হেলথকেয়ার সার্ভিসেস’র যাত্রা শুরু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালী পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রোলকল, সদস্যদের কল্যাণে খোঁজ নিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬


নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রাত্রিকালীন রোলকল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিত এ রোলকলে জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন অফিসার ও ফোর্সের উপস্থিতিতে রোলকল গ্রহণ করেন।

রোলকল চলাকালে পুলিশ সুপার সদস্যদের কল্যাণ, মেসের খাবারের মান, ছুটি এবং সার্বিক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পুলিশ লাইন্স, ব্যারাক, মেস ও অফিসসমূহে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

রোলকলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর