জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শরিফুল মন্ডল, সামসুজ্জহা মুকুল, তরিকুল আলম, প্রভাষক হুমায়ন কবির, শিক্ষক মনিরুল ইসলাম, ইসমাতুন নেশা প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৭মে জেলা আইনজীবী সমিতিতে একটি সালিশ চলাকালে দুপক্ষের বাগ্বিতণ্ডা হয়। এসময় সেখানে উপস্থিত স্কুলছাসহ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। পরে আইনজীবীরা আসামিদের পক্ষে মামলা মোকাবিলা না করার সিদ্ধান্ত নিলে তখন থেকেই তারা কারাগারে রয়েছে। বক্তারা অবিলম্বে আইনজীবীদের সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
পরে জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।